আমার ব্লগ তালিকা

শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫

২নং সোনাখাড়া ইউনিয়ন পরিষদ কে মডেল হিসেবে গড়তে চান চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম বাবলু

 

মো: রাশিদুল ইসলাম 

নিমগাছী, রায়গঞ্জ, সিরাজগঞ্জ 

১৮/০১/২০২৫ (শনিবার)

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ২নং সোনাখাড়া ইউনিয়ন পরিষদ কে মডেল হিসেবে গড়ে তুলতে চান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল ইসলাম বাবলু। চেয়ারম্যান পদে একজন যোগ্য প্রার্থী হিসেবে ইতিমধ্যেই জোর প্রচারণা চালাচ্ছেন।


নিয়মিত গণসংযোগ, মতবিনিময়সভা ও উঠান বৈঠকের মাধ্যমে চষে বেড়াচ্ছেন ইউনিয়নের প্রত্যন্ত জনপদে। জাহিদুল ইসলাম বাবলু ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল, মত নির্বিশেষে সবার অকুন্ঠ সমর্থণ ও সহযোগীতা কামনা করেন।


এজন্য তিনি ইউনিয়ন বাসীর সহযোগিতা চান। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম বাবলু মনে করেন, একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর কাজ হচ্ছে স্থানীয় প্রতিবন্ধকতার অবসান করে মানুষের কল্যাণে কাজ করা, কিন্তু অনেকে তা পেরেছে না। কিভাবে মানুষের জন্য ঠিক কিভাবে কাজ করতে হয়। কিভাবে উপরমহল থেকে নিজের ইউনিয়নের জন্য কাজ নেওয়া যায় তা তিনি ভাল করেই জানেন। জাহিদুল ইসলাম বাবলু আরও বলেন- মাস্টারপ্লানের মাধ্যমে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ২নং সোনাখাড়া ইউনিয়ন পরিষদকে একটি আধুনিক বাস যোগ্য ইউনিয়ন পরিষদের রূপ দিতে চাই। শুধু প্রতিশ্রুতি নয়, এবার হবে উন্নয়ন। আমি সুন্দর-সুশৃঙ্খল সর্বাধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। ইউনিয়নের বৃহৎ জনগোষ্ঠীর বেকারত্ব হ্রাসে নতুন ভাবে কাজ করে উন্নয়নের আওতায় নিয়ে আসবেন বলে তিনি জানান। তাই আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও ভোট প্রার্থণা করেন জাহিদুল ইসলাম বাবলু।

রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

রায়গঞ্জে সোহেল রানা নামে এক বালক নিখোঁজ!




একটি হারনো বিজ্ঞপ্তিঃ
 মোঃ সোহেল রানা
পিতাঃ মোঃ জিন্নাহ আলী

 গত ১৪/০৯/২০২২ ইং রোজ বুধবার  সিরাজগঞ্জ জেলার আওতাধীন রায়গঞ্জ উপজেলার শালিয়াগাড়ি বাজার থেকে নিখোঁজ হয়ে গেছে।
যদি কোন সহৃদয় বান ব্যক্তি সন্ধান দিতে পারেন তাহলে উক্ত ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। গ্রামঃ শ্রীরামপুর, পোস্টঃ সোনাখাড়া, থানাঃ রায়গঞ্জ, জেলাঃ সিরাজগঞ্জ।
 মোবাইল নাম্বারঃ ০১৭৪৭-৯৩৭৮৭৯, ০১৭৭৮৪৭৩২৮২

শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১

সিরাজগঞ্জে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নাঈম হোসেন (২২) নামে এক কলেজ ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে


 মোঃ রাশিদুল ইসলাম-

সিরাজগঞ্জে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নাঈম হোসেন (২২) নামে এক কলেজ ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায়। শুক্রবার (৩ ডিসেম্বর) দুপুরের দিকে ওই উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের রুদ্রপুর পশ্চিমপাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নাঈম ওই গ্রামের শামসুল ইসলামের ছেলে এবং লক্ষীকোলা সরকারি বেগম নুরুন্নাহার তর্কবাগিশ অনার্স কলেজের প্রথম বর্ষের ছাত্র। আত্মহত্যার কিছুক্ষণ আগে তার মৃত্যুর জন্য প্রেমিকা ও প্রেমিকার মাকে দায়ী করে ফেসবুকে আমার মৃত্যুর জন্য অনন্যা দায়ী এমন শিরোনামে প্রেমিকার ছবিসহ পোস্ট শেয়ার করেন নাঈম। রায়গঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সমর চন্দ্র আচার্য্য জানান, বৃহস্পতিবার রাতে নিজ ঘরে ঘুমাতে যান নাঈম। সকালে তার ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ব্যাপারে রায়গঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) কমল সিং জানান, একই গ্রামের অনন্যা নামে একটি মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। চার মাস আগে তাদের মধ্যে সম্পর্ক ভেঙে যায়। এ কারণেই সে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্তে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন হবে।

শনিবার, ৫ জুন, ২০২১

শ্রীরামপুরে জলাবদ্ধতা দূরীকরনের দাবীতে মানববন্ধন


 সকাল ৭ টায় রায়গঞ্জ উপজেলার ধুবিল ও সোনাখাড়া ইউনিয়নের সীমান্তবর্তী গোপীনাথপুর,  দাদপুর, কলিয়া, গোপালপুর, রাজাপুর, শ্রীরামপুর গ্রামের কয়েকশ কৃষক  শ্রীরামপুর ঈদগাহ মাঠে সমবেত হয়ে তাদের জমির ভাটিতে প্রভাবশালীগন  কর্তৃক  মালতিনগর - দাদপুর বিলে অবৈধভাবে পুকুর খনন পূর্বক জলাবদ্ধতা সৃষ্টির প্রতিবাদে  এবং প্রসাশনের নিকট  জলাবদ্ধতা নিরসনের দাবীতে এক প্রতিবাদ সভা ও  মানব বন্ধন কর্মসূচীতে অংশ নেয়। এতে ক্ষতিগ্রস্থ কৃষকদের পক্ষে বক্তব্য রাখেন কর্মসুচীর আহবায়ক শ্রীরামপুরের সাইদ মাস্টার,  সোনাখাড়া ইউপির ২ নং ওয়ার্ড মেম্বর তছির উদ্দীন, আলহাজ্ব আলী আশরাফ তালুকদার, আব্দুর রশীদ মাস্টার, মোশারফ হোসেন আকন্দ, কলিয়ার আলতাব হোসেন সরকার, আব্দুল মতিন মাস্টার, উত্তম কুমার মাহাতো, নরেশ চন্দ্র মাহাতো, গোপীনাথপুরের শাহালম, সোহেল, গোপালপুরের রফিকুল ইসলাম মাস্টার, আসান আলী, আলতাব হোসেন প্রমূখ। এতে বক্তাগন জানান, তাদের গ্রামসমুহের প্রায় ৫ হাজার বিঘা জমিতে সামান্য বৃস্টি হলে জল জমে যায়। কারন, জমির ভাটির গ্রাম মালতিনগর ও দাদপুর বিলে অবৈধ পুকুর খনন করে প্রভাবশালীগন। এতে জল নিস্কাসনের পথ বন্ধ হয়ে গেছে। ফলে বছরের ছয় মাস তাদের জমি ডুবে থাকে জলের নীচে। ফসল মার খাওয়ায় অনাহারে,  অর্ধাহারে দিন কাটে তাদের। ক্ষতিগ্রস্থরা আরো জানান, মৃত মোবারক আকন্দের পুত্র মালতিনগরের লাবু আকন্দ ইট ভাটা স্থাপন করেছে বিলের প্রবেশ  মুখে এবং ব্রীজের মুখও বন্ধ করে দিয়েছে, এতে পানি চলাচল একবারে বন্ধ। এছাড়া দাদপুরের কালু শেখের পুত্র তোজাম্মেল হক, আজু মুনসীর পুত্র আবু সাইদ, আকবর আলীর পুত্র আব্দুর রহিম, মালতিনগরের নজাব খাঁর পুত্র তোফাজ্জল হোসেন, মোবারক হোসেনের পুত্র হাবু আকন্দ, পিলু আকন্দ, দুহা আকন্দের পুত্র সোবাহান আকন্দ, ইদ্রীস ভুঁঞার পূত্র সালাম, আজগর ভুঞার পুত্র এজাহার, আব্দুল আকন্দের পুত্র আমিনুল ইসলাম হুদা সহ আরও অনেকে পুকুর খনন করে পুরা বিল দখল করেছে।

শুক্রবার, ৩১ জুলাই, ২০২০

সিরাজগঞ্জ বাসীকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা।।

সিরাজগঞ্জ জেলার  সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মোঃ রাশিদুল ইসলাম।

করোনা ভাইরাস মহামারী পরিস্থিতিতে আমাদের পাল্টে যাওয়া জীবনযাত্রায় এলো আরেকটি ঈদ। আমরা সবাই যেন‌ো নতুন স্বাভাবিকতার মাঝে সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকি। মহান আল্লাহ তায়ালার দরবারে এই প্রার্থনা জানাই। ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে আমাদের অনাগত দিনগুলো সুখ ও ভালবাসাময় হোক এটাই কামনা করি।

আঁধার কেটে আসুক আলো সবাই হোক ভালোর ভালো। সিরাজগঞ্জ জেলা বাসীকে জানাই ঈদুল আযহা আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদ মোবারক। বাংলাদেশটা সবার জন্য ভালবাসাময় হোক।

মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০

সিরাজগঞ্জের, রায়গঞ্জে হাঁস খামারীদের করুন দশা।


সোনাখাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আব্দুল কাদের সে একজন হাঁস খামারি।
করা #সুদের উপর টাকা এনে তার এই হাঁস খামারির ব্যবসা। সারা বাংলাদেশের মতো রায়গঞ্জ, সোনাখাড়ায় লকডাউন থাকার কারনে সে হাঁস গুলোকে ঠিকমতো খাদ্য দিতে পারছে না। তার আয় না থাকায় একদম বাড়িতে বসে, যদি এরকম চলতে থাকে তাহলে কপালে হাত দেওয়া ছাড়া আর কিছুর উপায় নাই। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা এমপি মহাদয়ের বরাদ্দকৃত অর্থ যদি তাকে দিয়ে সাহায্যে করা যেতো, তাতে সে অনেক টা উপকৃত হতো।