আমার ব্লগ তালিকা

শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫

২নং সোনাখাড়া ইউনিয়ন পরিষদ কে মডেল হিসেবে গড়তে চান চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম বাবলু

 

মো: রাশিদুল ইসলাম 

নিমগাছী, রায়গঞ্জ, সিরাজগঞ্জ 

১৮/০১/২০২৫ (শনিবার)

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ২নং সোনাখাড়া ইউনিয়ন পরিষদ কে মডেল হিসেবে গড়ে তুলতে চান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল ইসলাম বাবলু। চেয়ারম্যান পদে একজন যোগ্য প্রার্থী হিসেবে ইতিমধ্যেই জোর প্রচারণা চালাচ্ছেন।


নিয়মিত গণসংযোগ, মতবিনিময়সভা ও উঠান বৈঠকের মাধ্যমে চষে বেড়াচ্ছেন ইউনিয়নের প্রত্যন্ত জনপদে। জাহিদুল ইসলাম বাবলু ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল, মত নির্বিশেষে সবার অকুন্ঠ সমর্থণ ও সহযোগীতা কামনা করেন।


এজন্য তিনি ইউনিয়ন বাসীর সহযোগিতা চান। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম বাবলু মনে করেন, একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর কাজ হচ্ছে স্থানীয় প্রতিবন্ধকতার অবসান করে মানুষের কল্যাণে কাজ করা, কিন্তু অনেকে তা পেরেছে না। কিভাবে মানুষের জন্য ঠিক কিভাবে কাজ করতে হয়। কিভাবে উপরমহল থেকে নিজের ইউনিয়নের জন্য কাজ নেওয়া যায় তা তিনি ভাল করেই জানেন। জাহিদুল ইসলাম বাবলু আরও বলেন- মাস্টারপ্লানের মাধ্যমে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ২নং সোনাখাড়া ইউনিয়ন পরিষদকে একটি আধুনিক বাস যোগ্য ইউনিয়ন পরিষদের রূপ দিতে চাই। শুধু প্রতিশ্রুতি নয়, এবার হবে উন্নয়ন। আমি সুন্দর-সুশৃঙ্খল সর্বাধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। ইউনিয়নের বৃহৎ জনগোষ্ঠীর বেকারত্ব হ্রাসে নতুন ভাবে কাজ করে উন্নয়নের আওতায় নিয়ে আসবেন বলে তিনি জানান। তাই আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও ভোট প্রার্থণা করেন জাহিদুল ইসলাম বাবলু।